Description
সপ্তডিঙ্গা মাদ্রাজি দোসা মিক্স (দক্ষিণ ভারতীয় স্টাইলের দোসা)
সাধারণত চাল ও উড়দ ডালের (মাস কলাই ডাল), মেথি গুড়া, দুধ,
আরো কিছু ডালের সমন্বয়ে বিশেষভাবে করা একটি (মিশ্রণ) ব্যাটার।
আর আমাদের স্পেশাল কিছু মিক্সিং এই সপ্তডিঙ্গা মাদ্রাজি দোসা কে করে তুলেছে স্বাদে ও পুষ্টিগুণে অনন্য।
এর স্বাস্থ্য উপকারিতা গুলো চলুন জেনে নেইঃ ➡️ সপ্তডিঙ্গা মাদ্রাজি দোসার হেলথ বেনিফিটঃ
১. সহজপাচ্য খাবারঃ ফারমেন্টেশনের কারণে দোসা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
২. প্রোবায়োটিক উপকারিতাঃ ফারমেন্ট করা ব্যাটারে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।
৩. প্রোটিনের ভালো উৎসঃ উড়দ ডাল ( মাসকালাই) ও অন্যান্য ডাল থেকে প্রোটিন পাওয়া যায়, একাধিক ডাল মিশ্রিত থাকায় গুরুত্বপূর্ণ এমাইনো এসিড বেশি পাওয়া যাবে যা, পেশী গঠন ও শরীরের টিস্যু মেরামতে সাহায্য করে।
৪. কম তেল হলে লো-ফ্যাট খাবারঃ অল্প তেলে বানালে এটি তুলনামূলকভাবে কম ফ্যাটযুক্ত ও স্বাস্থ্যকর।
৫. গ্লুটেন-ফ্রিঃ ডাল দিয়ে তৈরি হওয়ায় এতে গ্লুটেন নেই—যাদের গ্লুটেন অ্যালার্জি বা সিলিয়াক ডিজিজ আছে তাদের জন্য উপযোগী।
৬. ভিটামিন বি সমৃদ্ধঃ ফারমেন্টেশনের ফলে ভিটামিন বি-কমপ্লেক্সের মাত্রা কিছুটা বৃদ্ধি পায়, যা মেটাবলিজমের জন্য উপকারী।
৭. হার্টের জন্য ভালোঃ (মডারেশন হলে) কম তেল ও স্বাস্থ্যকর সাম্ভার/নারকেল চাটনির সঙ্গে খেলে এটি ব্যালান্সড মিল হতে পারে।
৮. মেথি গুড়ার উপকারীতাঃ ডায়বেটিস রোগীদের জন্য বিশেষ ভাবে উপকারী,কারণ এটি গ্লুকোজ নিয়ন্ত্রন করে, ওজন কমাতেও সহায়ক।
৯. তৈরির সুবিধাঃ ব্যাটার বানিয়ে রাখা থাকলে বানানো খুব সহজ ও সময় সাশ্রয়ী।
রুটি বা পরোটার চেয়ে দ্রুত বানানো যায় তাই ব্যাস্ততম জীবন কে সহজ করবে সাস্থ্যকর উপায় এ।
তাই নিশ্চিন্তে আমাদের স্পেশাল মাদ্রাজি দোসা পাউডার টি নিতে পারেন।
"Its ready to cook, easy to make"
Perfect solution for smart eating ????